হোম > সারা দেশ > ময়মনসিংহ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

সৌদি আরবের জিসান শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ওমর ফারুক (৩৭) নামে এক প্রবাসী যুবক। রোববার দিবাগত রাতে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জহিরুল ইসলাম জহির জানান, সংসারে সচ্ছলতা ফেরাতে চার বছর আগে ফারুক সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি জিসান শহরে আল মারাই কোম্পানিতে কর্মরত ছিলেন। অফিসের কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওমর ফারুকের স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে। ছোট মেয়ের বয়স মাত্র আট মাস। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য স্বজন ও এলাকাবাসী সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন।

আ. লীগের উপজেলা কার্যালয় এখন পানের হাট

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ড: জামিলের জামালপুরের বাড়িতে শোকের মতম

কৃষকের কথা চিন্তা করেই খাল খনন করেছিলেন জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার

জামায়াতের এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অচল ২৮ হাজার সেচপাম্প, ঝুঁকিতে ৫০ হাজার হেক্টর বোরো আবাদ

হাজং সম্প্রদায়ের ভাষা সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে

বিএনপি নেতাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ৯

পূর্বধলায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে বাকৃবি শিক্ষার্থীরা

গফরগাঁওয়ে এমপির সাথে প্রশাসনের মতবিনিময়

গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত পরিবারের হাতে খাদ্য ও নগদ অর্থ তুলে দিলেন এমপি বাচ্চু