হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে মণ্ডপ পাহারায় বিএনপির নেতাকর্মীরা

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

শারদীয় দুর্গোৎসবে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপির ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা।

বুধবার (১ অক্টোবর) রাতে গফরগাঁও পৌর এলাকার ৪টি মণ্ডপে নেতাকর্মীদের নিয়ে পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন ডা. রানা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শেখ মো. ইসহাক, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ শেখ, হাজী সাত্তার, আজহারুল হক, যুবদল নেতা আব্দুল আজিজ সাদেক, ছাত্রদল নেতা মুক্তার হোসেন, মাজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজ প্রমুখ।

ডা. রানা বলেন, ‘আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান এ দেশের নাগরিক। আমরা সবাই বাংলাদেশি। বিগত সরকারের আমলে হিন্দু ধর্মাবলম্বীরা স্বাধীন ও সুন্দরভাবে পূজা-অর্চনা করতে পারেননি। আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে সব সময়। এখন সব ধর্মের অনুসারীরা তারা তাদের নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছেন। পূজায় কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা চালালে ছাড় দেবো না। উপজেলার মণ্ডপগুলোতে মানবঢাল হিসেবে কাজ করছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা