হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে বিপুল পরিমাণ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুর শহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও এয়ারগানসহ এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তার বাসা থেকে একটি বুলেটপ্রুফ জ্যাকেট, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম মিয়াজী মেহরাব (২৪)।

শনিবার সকালে জামালপুর শহরের স্টেশন রোডের বাসিন্দা ফজলুল করিম মনিরের বাড়িতে এই অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানের সময় মিয়াজী মেহরাবের ঘর থেকে একটি এয়ারগান, দুটি চাইনিজ কুড়াল, ছয়টি ধারালো চাকু, চারটি ওয়াকিটকি, একটি তলোয়ার, দুটি দূরবীন এবং একটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো নিয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হবে এবং গ্রেফতারকৃত যুবককে আদালতে পাঠানো হবে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতারকৃত যুবক মানসিক বিকারগ্রস্ত।

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা