হোম > সারা দেশ > ময়মনসিংহ

আমার দেশ এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

আওয়ামী লীগের দোসর ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দৈনিক আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাবের সহযোগিতায় এবং দৈনিক আমার দেশ পাঠক মেলার আয়োজনে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মী সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক আমার দেশ এর বকশীগঞ্জ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহীর সঞ্চালনায় মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব এর সভাপতি হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, উপজেলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ, গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ আহাম্মেদ রাজু।

মানববন্ধনে বক্তারা বলেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে স্বৈরাচারের দোসর মোস্তফা কামাল আবারও স্বাধীন সাংবাদিকতার কন্ঠ রোধ করতে চায়। সত্য প্রকাশে হুমকি দিতেই ও দুর্নীতির তথ্য প্রকাশ করায় ওই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

তাই দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ মানববন্ধন থেকে মামলাবাজ মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

বিশৃঙ্খলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : ত্রাণ প্রতিমন্ত্রী

মেলান্দহে ছাত্রলীগ সভাপতিসহ আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে

বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট নেত্রকোনায়

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে ১১ দলের গণসংযোগ