হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে: অধ্যাপক পাপিয়া

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

শান্ত মারিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সহযোগী অধ্যাপক, গবেষক ও ভাস্কর হাবীবা আক্তার পাপিয়া বলেছেন, ‘মাদকের ভয়াল থাবা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদক সম্পর্কে সচেতন হতে হবে। সচেতনতাই পারে মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে। এ জন্য শিক্ষক, অভিভাবকসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

শুক্রবার বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ও যুব সংসদ আয়োজিত মাদকবিরোধী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘যুব সমাজ দেশের শক্তি। যুবকরাই আগামীর ভবিষ্যৎ। যুবরা কতটা শক্তিশালী তা জুলাই আন্দোলনে দেখা গেছে। মাদক যেন এই শক্তিকে ধ্বংস করতে না পারে সেজন্য মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।’

কোদালিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও চণ্ডিপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আসলাম উদ্দিন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন পাকুন্দিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মুজাহিদুল ইসলাম সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মো. সোহাগ মিয়া ও চণ্ডিপাশা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম নেপাল প্রমুখ।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠানে শতাধিক মানুষ উপস্থিত হন।

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিএনপি পদধারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের