হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী আটক

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুর শহরে পৃথক অভিযানে ৪২ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৩ জুন) দুপুরে জামালপুর সদর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে জামালপুর পৌর এলাকার মৃধাপাড়ায় শামছুল হুদা সেলিমের বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় বাড়িটির ভাড়াটিয়া খোদেজা বেগমের কক্ষ তল্লাশি করে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় শেরপুর সদর উপজেলার কুসুমহাটি গ্রামের শাহ আলীর স্ত্রী খোদেজা বেগম (৪০)কে গ্রেফতার করা হয়।

পরে খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে মেলান্দহ উপজেলার মুন্সী নাংলা গ্রামের আবুলের স্ত্রী মোছা. বুলবুলি (৫৮)কে আটক করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুলি পুলিশের কাছে স্বীকার করেছেন যে, তিনি উদ্ধার হওয়া গাঁজার চালানটি কেনার উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। এছাড়া খোদেজা বেগমের বিরুদ্ধে শেরপুর সদর থানায় পূর্বে একটি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ওসি মো. নাজমুস সাকিব বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিয়ে করতে গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা

শেরপুরে পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল

পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি অতন্দ্র প্রহরীর ভূমিকায় গ্রামবাসী

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ

এসএসসি পরীক্ষার্থী অপহরণ, গ্রেপ্তার ৬

জনগণের কল্যাণে সাংবাদিকদের কাজ করতে হবে: এমরান সালেহ প্রিন্স

জামালপুরে বাংলাদেশিদের ধাওয়ায় পালাল ভারতীয়রা

শূন্যরেখায় অসহায় ভারতীয় বৃদ্ধের মানবেতর জীবন