হোম > সারা দেশ > ময়মনসিংহ

পাওনা টাকা আদায়ে অপহরণ: র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৭

ময়মনসিংহ অফিস

পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে অপহরণের অভিনব কৌশল অবলম্বন করেছে একটি সংঘবদ্ধ চক্র। রাজধানীর মগবাজার থেকে এক যুবককে অপহরণ করে ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে র‌্যাব-১৪-এর অভিযানে তাকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৪-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মো. কামরুল হাসান (৩২) নামের এক যুবককে মগবাজার এলাকা থেকে অপহরণ করে ময়মনসিংহের গৌরীপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। গত শনিবার রাত ১১টায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের চুরখাই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করা হয়। একই সঙ্গে মাইক্রোবাসসহ অপহরণকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো- ময়মনসিংহের গৌরীপুরের মাহমুদনগরের রিফাত হাসান মিন্টু (২৯), পাঠানতুলার আশরাফুল ইসলাম (২৯), মাহমুদনগরের মামুন অর রশিদ (২৪), পশ্চিম দাপুনিয়ার আল-আমিন (৩৫), তাতখোড়া এলাকার মোতালিব (৩৬), ঢাকার হাতিরঝিল মালিবাগ রেলগেট এলাকার আমিন কাজী এবং ফরিদপুরের ভাঙ্গার শিকদারকান্দা এলাকার মিরাজ খাঁ (৫২)।

অভিযানকালে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। ওই গাড়ি থেকে বাংলাদেশ জাতীয় সংসদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ডিবি পুলিশ লেখা স্টিকার উদ্ধার করা হয়।

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা