নেত্রকোনার পূর্বধলায় এক মাদক কারবারিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাত পৌনে দশটার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ কলেজ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ওই এলাকার মৃত যতন রবি দাসের স্ত্রী রীনা রবিদাস ওরফে মাস্টারনি (৫০) ও যিতন রবি দাসের ছেলে রুবেল রবিদাস (২২)।
শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ নূরুল আলম জানান, আটককৃত রীনা রবিদাস এলাকায় মাদকের মাস্টারনি বা মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত।
তারা দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে তদন্তকেন্দ্রের পুলিশ শ্যামগঞ্জ কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ১৬০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৭৬৭ টাকাসহ তাদের আটক করে।