হোম > সারা দেশ > ময়মনসিংহ

৩০ হাজার হাফেজের মধ্যে দেশসেরা হলেন মুনাজ্জিদ

১৪ মাসে কোরআন মুখস্থ

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মেধাবী ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ।

হাফেজ মুনাজ্জিদ কটিয়াদী পৌরসদরের ভোগপাড়া গ্রামের ব্যবসায়ী মাসুম রানার একমাত্র ছেলে ও কিশোরগঞ্জ বত্রিশ মারকাযুল উম্মাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার ছাত্র।

জানা গেছে, হাফেজ মুনাজ্জিদ বয়স ১৩ বছর। কটিয়াদী দাওয়াতুল হক কওমি মাদ্রাসা থেকে ১৪ মাসে কুরআনে হাফেজ হয়েছেন। বর্তমানে কিশোরগঞ্জ বত্রিশ মারকাযুল উম্মাহ তাহফিজুল কুরআন মাদ্রাসায় অধ্যয়নরত। গত শনিবার রাজধানীতে আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০ হাজার হাফেজ অংশ নেন। তাদের মধ্য থেকে প্রথম স্থান অর্জন করে কটিয়াদীর ১৪ মাসে হাফেজ মুনাজ্জিদ দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে।

পিতা মাসুম রানা জানান, আমার একমাত্র ছেলে ১৪ মাসে কুরআনের হাফেজ হয়েছেন। আমার ছেলে যেন দেশসেরা মাওলানা হতে পারে সেই জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

উপজেলা জামায়াতে ইসলামী কটিয়াদীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার জানান, হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ হিফজুল কোরআন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। মুনাজ্জিদকে মহান আল্লাহতায়ালা দুনিয়া ও আখেরাতে সফলতা ও কামিয়াবী দান করুন।

কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মাঈদুল ইসলাম বলেন, আব্দুল্লাহ আল মুনাজ্জিদ শুধু কটিয়াদী নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। জাতীয় কুরআন প্রতিযোগিতায় দেশসেরা হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা