হোম > সারা দেশ > ময়মনসিংহ

কেন্দুয়ায় দুই প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিল উপজেলা প্রশাসন

উপজেলা প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)

ছবি: আমার দেশ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শারীরিক প্রতিবন্ধী দুই শিশুকে একটি করে হুইলচেয়ার দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম শিশুদের হাতে হুইলচেয়ার তুলে দেন।

সহায়তা পাওয়া শিশুদের মধ্যে বলাইশিমুল ইউনিয়নের হামেদা আক্তারের নাতি রেহান মিয়া এবং আশুজিয়া ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের সায়েদুর ইসলামের ছেলে রয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আল আমিন সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং শিশুদের অভিভাবকরা।

উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগে উপকারভোগী পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, হুইলচেয়ার পাওয়ায় শিশুদের চলাচল সহজ হবে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা আগের চেয়ে আরও স্বাচ্ছন্দ্যময় হবে।

জামালপুরে অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা, নারীসহ আটক ২

ফুলবাড়ীয়ায় ২২০০ লিটার জ্বালানিসহ লরি জব্দ, গ্রেপ্তার ৩

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র চালু

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত শ্রমিক

সীমান্তে বিজিবির অভিযানে ৭৩১ পিস ভারতীয় কসমেটিক উদ্ধার

ঘুমন্ত নারীর কান ছিঁড়ে দুল নিয়ে পালাল চোর

মাদারগঞ্জে ৪ দিন ধরে বিদ্যুৎ বিপর্যয়, ১৫ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে

সরিষাবাড়ীতে ফিলিং স্টেশনে বিক্ষোভ, নেপথ্যে সাবেক ছাত্রলীগ নেতা

ফসল হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে কৃষকরা

জামালপুরে নার্সের গাফিলতিতে কিশোরীর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত