হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

ছবি: আমার দেশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে গরুর ঘাস কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে শফিকুল ইসলাম চান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পুরান বাঁশকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম চান পেশায় পল্লি চিকিৎসক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে গরুর জন্য বাড়ির পাশে একটি পাটখেতে ঘাস কাটতে যান শফিকুল ইসলাম চান।

এ সময় একটি বিষধর সাপ তাকে ছোবল দিলে তিনি বাড়ি ফিরে আসেন। বাড়ির লোকজন তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরিস্থিতির অবনতি দেখে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরে বিকেলে শফিকুল ইসলাম চানের মৃত্যু হয়।

নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা ঘটনা সম্পর্কে অবগত বলে জানান।

এমএইচ

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল-ভালুকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

এক রাতের আগুনে নিঃস্ব দুই কৃষক পরিবার

মোহনগঞ্জ জামায়াতের নতুন আমির কাজী মোফাজ্জল হোসেন

মদন উপজেলা জামায়াতের আমির হলেন মাওলানা অলিউল ইসলাম

শূন্যরেখায় ৬ দিন থাকার পর উধাও বিএসএফের ঠেলে দেওয়া নারী

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা: গণপিটুনিতে অভিযুক্ত যুবলীগ কর্মীর মৃত্যু

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা