হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফুলবাড়ীয়ায় স্বতন্ত্র প্রার্থীর শক্ত উপস্থিতিতে পাল্টে যেতে পারে নির্বাচনি সমীকরণ

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. জসিম উদ্দিন, অধ্যক্ষ আখতার সুলতানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ–৬ (ফুলবাড়ীয়া) আসনের এবারের নির্বাচন শুধু দলীয় প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং স্বতন্ত্র প্রার্থীদের শক্ত উপস্থিতি এই আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের চেনা দলীয় কাঠামোর বাইরে গিয়ে ভোটারদের একটি বড় অংশ এবার বিকল্প ভাবনায় আগ্রহী হয়ে উঠছে।

এই আসনে মোট পাঁচজন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক (ধানের শীষ), জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক কামরুল হাসান মিলন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি নূরে আলম সিদ্দিকী (হাতপাখা), এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. জসিম উদ্দিন (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আখতার সুলতানা (ফুটবল) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন ।

ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমির ও ফুলবাড়িয়া কলেজের সাবেক অধ্যাপক মো. জসিম উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ভোটের মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে।

বলা হচ্ছে তিনিই সবচেয়ে শক্ত অবস্থানে আছেন। তিনি ফ্যাসিস্টের আমলে জুলুমের শিকার হয়ে কারাগারে ছিলেন দীর্ঘ সময়।

এছাড়া ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মরহুম ইঞ্জিনিয়ার শামস উদ্দিন আহমেদের সহধর্মিণী এবং সাবেক উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ আখতার সুলতানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই দুই স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে দলীয় প্রার্থীরা চাপে রয়েছেন বলে মনে করে স্থানীয় ভোটাররা।

আনুষ্ঠানিক প্রচারের শুরু থেকেই পুরো আসনে উৎসবমুখর পরিবেশে নির্বাচনি প্রচার চলছে। প্রার্থীরা সবাই প্রায় সমান তালে নির্বাচনি মাঠে সক্রিয় রয়েছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভা চালাচ্ছেন তারা। নির্বাচনি প্রতিশ্রুতিতে গুরুত্ব পাচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষিখাতসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম।

কুশমাইল গ্রামের আমিরুল ইসলাম, পৌরসভা ৬ নং ওয়ার্ডের শাকের আহমেদ, কালদহ গ্রামের মোশারফ হোসেন খান বলেন, ভোটের মাঠে যেকোনো সময় অপ্রত্যাশিত ফলাফল আসতে পারে। বিএনপি ও জামায়াতে ইসলামী—উভয় দলে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী থাকায় এ আসনে দলীয় প্রার্থীরা অনেকটাই বেকায়দায় রয়েছেন বলে মনে করছেন সচেতন মহল।

তাই ফুলবাড়ীয়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর শক্ত উপস্থিতিতে পাল্টে যাচ্ছে নির্বাচনি সমীকরণ।

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গফরগাঁওয়ের মামুনের জানাজা সম্পন্ন

ফসলি জমির টপসয়েল কেটে অবাধে মাটি বিক্রি

ফেসবুকে পোস্ট দেখে পাম্পে দীর্ঘ লাইন, তেল না পেয়ে সড়ক অবরোধ

গফরগাঁওয়ে সরকারি খাল ভরাট করে মাছের খামার

ফুলবাড়ীয়া পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, দুর্ভোগে পৌরবাসী

ময়মনসিংহে হামের টিকাদান কেন্দ্রে উপচেপড়া ভিড়, স্বস্তিতে অভিভাবকরা

শেরপুর-৩ উপনির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শেরপুর-৩ আসনে শেষ মুহূর্তের নির্বাচনি প্রচার জমজমাট

ময়মনসিংহে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পূর্বধলায় ৩ সপ্তাহ ধরে পত্রিকা সরবরাহ বন্ধ, বিপাকে পাঠক