হোম > সারা দেশ > ময়মনসিংহ

দুপুরে গ্রেপ্তার, বিকেলেই জামিন আ.লীগ নেত্রীর

উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর)

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১ নম্বর পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগংকে প্রতারণার মামলায় গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার বারোমারী বটতলা মিশন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

দুপুরে আদালতে সোপর্দ করার পর জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরে বিকেলের মধ্যেই তিনি জামিনে মুক্তি পান।

পুলিশ জানায়, একই এলাকার জীবিতা মারাক নামে এক নারী আত্মীয়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগে ওই দিন সকালে থানায় মামলা করা হয়। মামলা দায়েরের পরপরই বন্দনা চাম্বুগংকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুরের সাবেক যুগ্ম আহ্বায়ক ও রেড জুলাইয়ের সদস্য সচিব সোহানুর রহমান বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিলেন বন্দনা চাম্বুগং। ২৪ জুলাইয়ের আন্দোলন দমাতে তিনি রাজপথে ছিলেন। সেই চাম্বুগংকে আদালত এত দ্রুত জামিন দিলো— এটা অবাক করার মতো ঘটনা। অথচ এই আদালতের বিচারকরাই গত ১৫ বছরে গায়েবি মামলায় ছাত্র-জনতাকে বছরের পর বছর কারাভোগ করিয়েছেন।

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে ভারী যানবাহন

বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি