হোম > সারা দেশ > ময়মনসিংহ

পরিবেশের ভারসাম্য রক্ষায় মেলান্দহে তালের চারা বিতরণ

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

তালের চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে জামালপুরের মেলান্দহে বিনামূল্যে তাল চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (৮জুলাই) বিকেলে ২০২৪-২৫ অর্থ বছরের কৃষি পুনর্বাসনের আওতায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন "তালের গাছ রোপণ আন্দোলন" এর সদস্যদের মাঝে তালের চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এহসানুল হক মন্জু প্রধান অতিথি হিসেবে তালের চারা বিতরণ ও রোপণের শুভ উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপপরিচালক দিলরুবা ইয়াসমিন, নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়াসাল, আবৃত্তি সংগঠন স্বরকলার সাধারণ সম্পাদক জাকিরুল হক মিন্টু।

আরো উপস্থিত ছিলেন, তালগাছ রোপণ আন্দোলনের সমন্বয়ক আবু হাসান মাহমুদ, জিল্লুর রহমান রতন, জাকিরুল ইসলাম সাদ্দাম, রিপোরটার্স ইউনিটির সভাপতি শাহ জামালসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তালের চারা বিতরণ শেষে উপজেলার মেলান্দহ বাজার ও হাইস্কুল মোড় হতে দেউলাবাড়ি হয়ে নইলের ঘাট বাজারসহ অন্যান্য রাস্তার দু'ধারে মোট দু’শত তালের চারা রোপণ করা হয়।

সরিষাবাড়ীতে শিশুর টিপসই নিয়ে ভিজিএফের চাল বিতরণ

প্রার্থী হতে খুলনা ও ময়মনসিংহের বিএনপি নেত্রীদের দৌড়ঝাঁপ

প্রতিটি খাল পুনঃখনন ও নতুন খাল খনন করা হবে: রশিদুজ্জামান মিল্লাত

কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধিতে খাল খননের বিকল্প নাই : প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

৩৯ দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি, এটাই বিএনপি

বিএনপি প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করে: তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৪

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব নিলেন রোকনুজ্জামান

জামালপুরে কাবিখা-কাবিটার বরাদ্দের সিংহভাগ ভাগবাঁটোয়ারার অভিযোগ

শিশুর টিপসই নিয়ে ভিজিএফ চাল বিতরণ