হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোণায় দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৮

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

নেত্রকোণার মোহনগঞ্জে ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করা নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

রোববার সকালে উপজেলার পালগাঁও ও নলজুরী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, পালগাঁও গ্রামের আ. আজিজ (৫৩), নজরুল ইসলাম (৪৫), আল মেজাহিদ (৩২),  জাকিরুল ইসলাম (২৬), নলজুরী গ্রামের আবু সাইদ (৫৫), মুখলেছ মিয়া (৪৩), জুয়েল ৩৫) ও রিনা আক্তার (৫০)। 

স্থানীয়দের বরাতে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, ৩-৪ দিন আগে ট্রাক্টর দিয়ে জমি চাষ করাকে কেন্দ্র করে পালগাঁও ও নলজুীর গ্রামের  কৃষকের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। পরে এ নিয়ে স্থানীয়ভবে সালিশ মিমাংসা করার চেষ্টা করা হলেও ক্ষোভ রয়ে যায়। এরই জেরে আজ সকালে উভয় গ্রামের শতাধিক লোক  দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ৮জন আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আপাতত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

সুশিক্ষা মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলে

আ. লীগের উপজেলা কার্যালয় এখন পানের হাট

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ড: জামিলের জামালপুরের বাড়িতে শোকের মতম

কৃষকের কথা চিন্তা করেই খাল খনন করেছিলেন জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার

জামায়াতের এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অচল ২৮ হাজার সেচপাম্প, ঝুঁকিতে ৫০ হাজার হেক্টর বোরো আবাদ

হাজং সম্প্রদায়ের ভাষা সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে

বিএনপি নেতাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ৯

পূর্বধলায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে বাকৃবি শিক্ষার্থীরা

গফরগাঁওয়ে এমপির সাথে প্রশাসনের মতবিনিময়