হোম > সারা দেশ > ময়মনসিংহ

শাওন ও মির্জা আজমের বাসায় আগুন

জেলা প্রতিনিধি, জামালপুর

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার বিকালে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় শাওনের বাবার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী শাওন গ্রেপ্তার

জানা যায়, শাওনের বাবার বাড়িতে অগ্নিসংযোগ করে মাইকে গান বাজিয়ে আনন্দ-উল্লাস করে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস আগুন নেভাতে গেলে স্থানীয় জনতা দমকল বাহিনীকে ফিরিয়ে দেয়। তার বাবা সিটিজেন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সাবেক আওয়ামী লীগ নেতা এবং মা তহুরা আলী জামালপুরের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য।

এদিকে সন্ধ্যায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মির্জা আজমের জামালপুর শহরের বকুলতলার বাসায় উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল নিয়ে অগ্নিসংযোগ করে। এসময় বাসার বিভিন্ন জায়গায় ভাঙচুরও করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মির্জা আজমের বাসার আগুন নিভিয়ে দেয়।

বকশীগঞ্জ পৌরসভায় ৩০ কোটি ৫ লাখ টাকার বাজেট ঘোষণা

জামালপুরে গ্রিল কেটে বিচারকের বাসায় দুঃসাহসিক চুরি

পূর্বধলায় পিকআপভর্তি ভারতীয় কম্বল জব্দ

আদর্শনগর উপজেলা ঘোষণায় পাগলায় আনন্দ মিছিল

পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগ

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

গৌরীপুরে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার