হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে দিনের বেলায় বৃদ্ধের অটোভ্যান ছিনতাই

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌরশহরের নামাপাড়া এলাকা থেকে আকালু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের অটোভ্যান ছিনতাই করেছে অজ্ঞাত ছিনতাইকারী।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া থেকে অজ্ঞাত এক ব্যক্তি যাত্রী সেজে অটোভ্যানে ওঠে। পরে মাঝপথে নামাপাড়া এলাকায় অটোভ্যান চালক আকালু মিয়াকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারী।

আকালু মিয়া উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়া কান্দা গ্রামের ছমির আলী ফকিরের ছেলে।

ভুক্তভোগী আকালু মিয়া বলেন, “আমি এই অটোভ্যান চালিয়েই আমার সংসার চালাতাম। এখন আমি কীভাবে খাব, সমিতির কিস্তি দেব কী দিয়ে? আমি এখন অসহায়।”

এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন জানান, অটোভ্যান ছিনতাইয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পৌর বাজার এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। তবে ঘটনাটি গ্রামের মধ্যে হওয়ায় কোনো ফুটেজ পাওয়া যায়নি। আমরা ছিনতাইকারীকে শনাক্ত করার চেষ্টা করছি।

শেরপুরের ঐতিহ্যবাহী খাবার মহিষ দুধের টক দই

হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ অসম্পূর্ণ, উৎকণ্ঠায় কৃষক

জামালপুর প্রেসক্লাবে ইফতার মাহফিল

পথে পথে ইফতার বিতরণ করলেন এমপি পত্নী

গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জামালপুরে স্ত্রীকে হত্যার পর লাশ পোড়ানোর চেষ্টা, আইনজীবী আটক

গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

শেরপুর-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সেই অসহায় বৃদ্ধ দম্পতির আজীবন দায়িত্ব নিলেন যুবদল নেতা

কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করলেন গফরগাঁওয়ের এমপি বাচ্চু