হোম > সারা দেশ > ময়মনসিংহ

অভিযুক্ত সৌদি পালিয়েছে

গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্রীকে ধর্ষণ ও ভ্রূণ হত্যায় মামলা

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে এক কলেজ ছাত্রীকে গোপন ভিডিও ধারণ করে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার টাকিয়া কদমা গ্রামের ফরহাদ মোল্লার ছেলে আরাফাত মোল্লার সঙ্গে ফেসবুকের মাধ্যমে ওই ছাত্রীর পরিচয় হয়। এক পর্যায়ে আরাফাত গোপনে তার নগ্ন ভিডিও ধারণ করে এবং তা প্রকাশের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ কাজে সহযোগিতা করে পৌরসদরের লাকী আক্তার।

পরবর্তীতে বিয়ের প্রলোভন ও ভিডিও মুছে ফেলার আশ্বাস দিয়ে ছাত্রীর কাছ থেকে টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে আবারো তাকে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী গর্ভধারণ করলে খাবারের সাথে ওষুধ মিশিয়ে জোরপূর্বক গর্ভপাত ঘটানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার পর গত ২ সেপ্টেম্বর ভুক্তভোগী আদালতে মামলা করেন। তবে মামলার খবর পেয়ে অভিযুক্ত আরাফাত এক সপ্তাহ আগে সৌদি আরবে পালিয়ে গেছে বলে এলাকাবাসী জানিয়েছে।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, আদালতে ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৫৬৪ শিক্ষার্থী

বিএনপির পরাজিত প্রার্থীর বিরুদ্ধে এমপির ওপর হামলার অভিযোগ, আহত ১০

২১ মামলার পলাতক আসামি মিজান গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে জ্বালানি তেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

কারাবন্দি আ.লীগ নেতাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন নতুন পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ টাকার জন্য চাচিকে হত্যা করল ভাতিজা

বিএনপির সাবেক এমপির বাড়িতে দুঃসাহসিক চুরি

একই গ্রামের ৪ কৃষকের গোয়াল ঘর থেকে ৮ গরু চুরি

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৪