হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফুলবাড়ীয়ায় বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নিরাপত্তাহীনতায় পরিবার

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়িয়া (ময়মনসিংহ)

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চৌদার খালপাড় এলাকায় একটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র হাতে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

রোববার সকাল ৭টার দিকে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী মো. শফিকুল ইসলাম (৪০)-এর নেতৃত্বে কিছু লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।

গণমাধ্যমকে ভুক্তভোগী রাজমিস্ত্রি আব্দুল বারেকের স্ত্রী রাসিদা খাতুন (৪০) জানান, তিনি তার শ্বশুরবাড়ির পৈতৃক ভিটায় টিনের ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করছেন। হামলাকারীরা বসতঘরের দরজা, জানালা ও কাঠের আলমারি ভাঙচুর করেন।

ভুক্তভোগী পরিবার আরও জানায়, এ সময় তারা আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।

এই ঘটনার পর রাসিদা খাতুন তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

হামলাকারী শফিকুল ইসলাম জানান, জমি নিয়ে চলমান বিরোধের জের ধরেই তারা এই হামলা চালিয়েছেন। তিনি অভিযোগ করেন, “আমরা জমি পাই, কিন্তু তারা সেই জমি দিচ্ছেন না।”

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু