হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরিষাবাড়ীতে নাশকতার মামলায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ীতে নাশকতার মামলায় মহাদান ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া বাজার এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মহাদান গ্রামের শওকত আলী চাঁন মুন্সির ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মহাদান ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ২ অক্টোবর ২০২৪ তারিখে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-০১)।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় সেঙ্গুয়া বাজার এলাকায় কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, “তিনি (মাহবুবুর রহমান) নাশকতার মামলার একজন সন্দিগ্ধ আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।” তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু