হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় কাভার্ডভ্যান-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, স্বাম-স্ত্রী নিহত

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনার পূর্বধলায় একটি কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী নিজাম উদ্দিন (৫০) ও স্ত্রী রোকেয়া খাতুন (৪২) নিহত হয়েছেন।

নিহত নিজাম উদ্দিন ছিলেন অটোরিকশার চালক, তার স্ত্রী ও কন্যা ছিলেন যাত্রী। শনিবার সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার পাবই শেখপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত ওই দম্পতির কন্যা সোমাইয়া গুরুতর আহত হয়। নিজাম উদ্দিন উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল আজিতের ছেলে।

এ ঘটনায় স্থানীয় লোকজন কাভার্ডভ্যানের চালক রাসেল (৩০) ও হেলপার মেহেদী হাসানকে (২২) আটক করে পুলিশে দিয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজাম উদ্দিন তার স্ত্রী ও কন্যাকে নিজের অটোতে নিয়ে ছেলের জন্য পাত্রী দেখতে উপজেলার ফাজিলপুর গ্রামে গিয়েছিলেন।

ফেরার পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাবই শেখপাড়ায় প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের সঙ্গে নিজামের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

পূর্বধলা থানার ওসি নূরুল আলম জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

শেরপুরে সড়ক ও সেতু না থাকায় জনদুর্ভোগ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি