হোম > সারা দেশ > ময়মনসিংহ

দেওয়ানগঞ্জে জ্বালানি তেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে মো. সাব্বির (২১) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাব্বির অনুমোদন ছাড়াই ১২০ লিটার ডিজেল মজুত করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন। আদালত তেল মজুত ও অনিয়মের দায়ে সাব্বিরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন জানান, আজ সকালে ডিজেল মজুতের দায়ে ওই যুবককে ৭ দিনের জেল দেওয়া হয়েছে।

ফুলপুরে ১০ গ্রামের মানুষের ভরসা নড়বড়ে সাঁকো

বকশীগঞ্জ পৌরসভায় ৩০ কোটি টাকার বাজেট ঘোষণা

জামালপুরে গ্রিল কেটে বিচারকের বাসায় দুঃসাহসিক চুরি

পূর্বধলায় পিকআপভর্তি ভারতীয় কম্বল জব্দ

আদর্শনগর উপজেলা ঘোষণায় পাগলায় আনন্দ মিছিল

পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগ

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

গৌরীপুরে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার