হোম > সারা দেশ > ময়মনসিংহ

মুদি ব্যবসায়ীকে নিজ দোকানে গলা কেটে হত্যা

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানা রোডে বসুন্ধরা মোড়ে নারায়ণ চন্দ্র পাল ৪০ নামে এক মুদি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তার মুদি দোকান নারায়ণ স্টোরের ভেতরে তাকে গলা কেটে হত্যা করা হয়। তার দুই হাত ও পেটেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নারায়ণ পাল থানার পেছনে রাউৎপাড়া এলাকার নিরো চন্দ্র পালের ছেলে। এ ঘটনায় রাতেই নেত্রকোনার ডিভিশনাল এসপি সজল কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের স্ত্রী লিপি রানী পাল জানান, রাত ১১টার পরে খবর পেয়ে দুই ছেলে অভিজিৎ পাল ও অভিষেক পালকে নিয়ে দোকানে যান। সেখানে গিয়ে দেখেন নারায়ণকে কে বা কারা দোকানের ভেতরেই গলা কেটে হত্যা করেছে।

লিপি আরো বলেন, নারায়ণের কোনো শত্রু ছিল না। তবে তিনি বাকিতে জিনিসপত্র বিক্রি করতেন না। এ নিয়ে কিছু বাজে মানুষের তার প্রতি ক্ষোভ ছিল। লিপি তার স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

প্রতিবেশী বিমল পাল ও রিকশাচালক জুয়েল জানান, রাত ১১টায় বিড়ি কিনতে দোকানে গিয়ে ডাক দেন। পরে সাড়া না পেলে ৪/৫ জন লোক দোকানের ভেতরে গিয়ে দেখেন নারায়ণের গলা কাটা রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে চিৎকার দিলে আশপাশের ব্যবসায়ীরা এসে পুলিশে খবর দেন।

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম পিপিএম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা