হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোণায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৬

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোণায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ছাত্র সংগঠনটির ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানা ওসি কাজী শাহনেওয়াজ।

আটককৃতরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি চিন্ময় সরকার (২৭), সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার (২৫), সদস্য সিন্ধ বণিক বিশাল (২৫), লোকমান হোসেন (২৮), পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা (২৫) ও সদস্য রাহুল রায় (২৪)।

ওসি কাজী শাহনেওয়াজ জানান, শুক্রবার ভোরে জেলা শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ১০-১৫ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি তেরীবাজার থেকে শুরু করে শহীদ মিনারের দিকে যাচ্ছিল। খবর পেয়ে মডেল থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সদস্য হয়েও বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জনসাধারণকে আতঙ্কিত করার লক্ষে মিছিল করছিল। এ কারণে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে।

জামালপুরে গ্রিল কেটে বিচারকের বাসায় দুঃসাহসিক চুরি

পূর্বধলায় পিকআপভর্তি ভারতীয় কম্বল জব্দ

আদর্শনগর উপজেলা ঘোষণায় পাগলায় আনন্দ মিছিল

পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগ

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

গৌরীপুরে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর, ১৫০ জনের বিরুদ্ধে মামলা