হোম > সারা দেশ > ময়মনসিংহ

পূর্বধলায় বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে ১৩ ল্যাপটপ চুরি

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনার পূর্বধলায় একটি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের তালা ভেঙ্গে ১৩টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন খান জানান, মঙ্গলবার সকালে বিদ্যালয়ের নৈশ প্রহরী জয়মুন্না সাংমা মুটোফোনে তাকে জানান, সোমবার রাতে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের তালা ভেঙ্গে কে বা কারা ১৩টি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে তিনি বিদ্যালয়ে গিয়ে দেখেন ল্যাবের দরজার হ্যাজবল ভাঙ্গা। ভেতরে ১৭টি ল্যাপটপের মধ্যে ৪টি ল্যাপটপ ও একটি প্রজেক্টর থাকলেও ১৩টি ল্যাপটপ নেই।

নৈশ প্রহরী জয়মুন্না সাংমা বলেন, তিনি প্রতিদিনের মতো গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে দায়িত্ব পালন করতে বিদ্যালয়ে এসে হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তখন মুটোফোনে প্রধান শিক্ষককে তার অসুস্থতার কথা জানিয়ে তিনি নিজ বাড়িতে চলে যান। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন কম্পিউটার ল্যাবের দরজার হ্যাজবল ভেঙ্গে ১৩টি ল্যাপটব কম্পিউটার কে বা করা চুরি করে নিয়ে গেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিজওয়ানা কবীর জানান, চুরির বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিহিত করেছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজকে আইসিটি অফিসার বিদ্যালয়ে গিয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিতভাবে অভিযোগ দায়ের করলেও পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, তিনি এব্যাপারে কোনো অভিযোগ পাননি। তাছাড়া বিষয়টি নিয়ে লেখালেখি না করাই ভালো।

শেরপুরে সড়ক ও সেতু না থাকায় জনদুর্ভোগ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি