হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরিষাবাড়ীতে চাঁদা না দেয়ায় ট্রাকচালকের হাত-পা ভাঙার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকচালক তোজাল হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে কুপিয়ে ও পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মোজাম্মেল হক (মোজা) বাদী হয়ে সরিষাবাড়ী থানায় জনি মিয়াকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামের ট্রাকচালক তোজাল হোসেন পাশের বাড়ির উজ্জল মিয়ার পুত্র ট্রাক ড্রাইভার জনি মিয়াকে তারাকান্দি এলাকার ট্রাক চালানোর সুযোগ করে দেন। ট্রাক চালানোর দায়িত্ব পেয়ে জনি মিয়া ভাড়া নিয়মিত জমা না দিয়ে তছরুপ করেন। এ কারণে ট্রাকমালিক ড্রাইভার জনি মিয়াকে বাদ দেন। জনির সন্দেহ হয় ড্রাইভার তোজাল হোসেনই তাকে বাদ দেয়ার চক্রান্ত করেছে।

গত শুক্রবার রাতে তোজাল হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে জনি মিয়া মারধর এবং ৫ লাখ টাকা দাবি করেন। তোজাল হোসেনের বড় ভাই সুজাল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

পরে আহত তোজাল হোসেনকে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জামালপুরে নেয়া হয়। একপর্যায়ে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।

ড্রাইভার জনি মিয়ার লোকজন বিষয়টি নারী সংক্রান্ত বলে ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছেন বলে স্থানীয়রা জানান। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন, ওই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে ভারী যানবাহন