হোম > সারা দেশ > ময়মনসিংহ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

উপজেলা প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। নিহতের নাম আনন্দ। গাছতলাঘাট এলাকায় তার বাড়ি।

এ ছাড়াও সংঘর্ষে উভয়পক্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও ট্রাফিক পুলিশ বক্সে হামলা করা হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে পৌর শহরের আলিম সরকারের বাড়ির রুজেনের লোকজন ও আড়াই ব্যাপারী বাড়ির ভুবন মিয়ার লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষকালে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত আনন্দকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সে মারা যায়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রোহানী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একজন নিহত হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে ভারী যানবাহন