হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ময়মনসিংহের ভালুকায় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তিয়াশ মাহমুদ শুভর বাড়িতে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ।

তিয়াশ মাহমুদ শুভ জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ভালুকা সরকারী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের ২০-২৫ জনের একটি দল হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তার বাসার মূল ফটকে এসে আমাকে খুঁজতে থাকে । পরে দরজা ভেঙে ঘরে ঢুকে ভাংচুর ও লুটপাত চালিয়ে হামলাকারীরা ৭০হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরবর্তীতে আবার আসবে বলে হুমকি দেয়। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা চলে যায়।

তিয়াশ মাহমুদ শুভ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের কর্মী হিসেবে কাজ করেন। নির্বাচনী বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাইনি, পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাকৃবিতে প্রেমঘটিত বিরোধে মারামারি, পণ্ড জুনিয়র রিসেপশন

মদনে নার্সের হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী

বিজ্ঞান মেলায় আকাশ দেখার সুযোগ পেয়ে মুগ্ধ শিশু-কিশোররা

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৫৬৪ শিক্ষার্থী

বিএনপির পরাজিত প্রার্থীর বিরুদ্ধে এমপির ওপর হামলার অভিযোগ, আহত ১০

২১ মামলার পলাতক আসামি মিজান গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে জ্বালানি তেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

কারাবন্দি আ.লীগ নেতাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন নতুন পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান