হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট

নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের এস আই শফিকুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত ৯টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় শহরের উকিলপাড়ার একটি গলিতে তার ওপর হামলার ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা (এসআই) পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসিন্দা। উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও এলাকার রফিকুল ইসলামের পুত্র তিনি।

শফিকুল ইসলাম জামালপুর বেতারকেন্দ্রে কর্মরত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখা যায়, সন্ধ্যা ৬টা ২১ মিনিটে ওই সড়কে আগে থেকেই অবস্থান নিয়েছিল কয়েকজন দুর্বৃত্ত। তারা আচমকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে কোপাতে শুরু করে।

স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

রাত ৯টায় ময়মনসিংহ মেডিক্যালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছোট ছেলে রাফিউল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় ছুটিতে দুর্গাপুরে এসেছিলেন তিনি। শুক্রবার সকালে তাদের নিয়ে ময়মনসিংহে একটি ভাড়া বাড়িতে ওঠার কথা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যার পর বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়া জানান, শফিকুল ইসলাম জামালপুর বেতারকেন্দ্রে এস আই পদে কর্মরত ছিলেন। ৮ জানুয়ারি ছুটিতে বাড়ি এসেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যালে নিয়ে গেলে রাত ৯টায় সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বধলায় পিকআপভর্তি ভারতীয় কম্বল জব্দ

আদর্শনগর উপজেলা ঘোষণায় পাগলায় আনন্দ মিছিল

পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগ

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

গৌরীপুরে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ যুবক আটক