হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় বেতন ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ময়মনসিংহের ভালুকার হাজিরবাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে শাবাব পোষাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন। আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। এতে শ্রমিকরা আরো বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে সন্ধ্যায় সোয়া ৬টায় কারখানার কর্তৃপক্ষ,সেনাবাহিনী পুলিশ শ্রমিকদের সাথে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সড়ে যায়।

শ্রমিকরা জানান, চলতি মাস নিয়ে তাদের তিন মাসের বেতন বকেয়া পড়েছে। কর্তৃপক্ষ বেতন দেই দিচ্ছি বলে সময় ক্ষেপণ করছে। আজ বেতন দেয়ার কথা ছিল। বেতন না দেয়ায় তারা বাসা ভাড়া দিতে পারছে না এবং,দোকান বাকী পড়েছে। তাই তারা সড়কে নেমে এসেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া বেতন দেয়ার কথা ছিল। কারখানা কর্তৃপক্ষ বেতন না দেয়ায় তারা কোনো উপায় না পেয়ে মহাসড়কে নেমে আসে। পরে পুলিশ ও সেনাবাহিনী শ্রমিকদের বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

বাকৃবিতে প্রেমঘটিত বিরোধে মারামারি, পণ্ড জুনিয়র রিসেপশন

মদনে নার্সের হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী

বিজ্ঞান মেলায় আকাশ দেখার সুযোগ পেয়ে মুগ্ধ শিশু-কিশোররা

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৫৬৪ শিক্ষার্থী

বিএনপির পরাজিত প্রার্থীর বিরুদ্ধে এমপির ওপর হামলার অভিযোগ, আহত ১০

২১ মামলার পলাতক আসামি মিজান গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে জ্বালানি তেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

কারাবন্দি আ.লীগ নেতাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন নতুন পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান