হোম > সারা দেশ > ময়মনসিংহ

পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনতাই

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জে ইয়াবাসহ আটক এক মাদক কারবারিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগী ও স্বজনেরা। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে ৩৩ পিস ইয়াবাসহ নাছির চিকু (২৫) নামের ওই মাদক মাদক কারবারিকে আটক করে পুলিশ। তাকে থানায় নেওয়ার পথে চরপাকেরদহ ইউনিয়নের বাংলা বাজার এলাকায় তার আত্মীয়-স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। তারা জোর করে হাতকড়ার চাবি কেড়ে নিয়ে নাছিরকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হামলায় আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশকে আঘাত করার অভিযোগে আটজন নামীয় এবং ৬০ থেকে ৭০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, নাছির চিকুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও একটি মামলা হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানান, ঘটনার পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. আজিজুল হক বাবু (৩২), মো. রাসেল (৩৪), স্বপন (২৮), এবং সুজা মন্ডল (৫৫)। গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ী নাছিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে

বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট নেত্রকোনায়

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে ১১ দলের গণসংযোগ

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা