হোম > সারা দেশ > ময়মনসিংহ

একসঙ্গে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

জামালপুরের মেলান্দহে একসঙ্গে চার ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম সায়েদুর রহমান। তারা সবাই আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উপস্থিত হয়েছিলেন ওই চার ইউপি চেয়ারম্যান। সভা শেষে ফেরার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা, নির্যাতন ও নাশকতার অভিযোগ রয়েছে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু