হোম > সারা দেশ > ময়মনসিংহ

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১২ কোটি ৯ লাখ টাকা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া টাকা গণনা শেষ হয়েছে। এবার ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গেছে। এছাড়া দানবাক্সে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

গণনা শেষে শনিবার রাতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকালে মসজিদের দানবাক্স খোলা হয়। এতে পাওয়া যায় ৩২ বস্তা টাকা। পরে মসজিদ কমপ্লেক্সের দোতলায় নিয়ে টাকা গণনার কাজ শুরু হয়।

এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পাশের জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ ৪৪০ জন।

এসময় উপস্থিতি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী প্রমুখ।

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা