হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় স্বামী-স্ত্রী নিহত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার চুরখাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চুরখাই এলাকার আব্দুল হেকিম (৮০) ও আজমারা খাতুন (৭০)।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান বলেন, নিহত স্বামী-স্ত্রী এক সাথে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।

মেলান্দহে ছাত্রলীগ সভাপতিসহ আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে

বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট নেত্রকোনায়

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে ১১ দলের গণসংযোগ

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু