হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঠিকাদারের কাছ থেকে কমিশন নেওয়ার দিন শেষ: ডেপুটি স্পিকার

উপজেলা প্রতিনিধি, কলমাকান্দা (নেত্রকোনা)

নেত্রকোনার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলছেন, উন্নয়নমূলক কাজে ঠিকাদারের কাছ থেকে স্থানীয় সংসদ সদস্য বা রাজনৈতিক নেতাদের ‌‘পার্সেন্টেজ’ (কমিশন) নেওয়া চলবেনা। উন্নয়নকাজে বিন্দুমাত্র অনিয়ম ও দুর্নীতিও বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাগলার খাল খনন প্রকল্প পরিদর্শন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা জানান।

তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।

ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। যে মাপ ও মানের ইট বা রড দেওয়ার কথা, সেটাই দিতে হবে।

রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান পাঠানের (বাবুল) সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

এমই

যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ

মদনে বজ্রপাতে যুবকের মৃত্যু

ময়মনসিংহে বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বকশীগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে নিম্নাঞ্চলে পানি প্রবেশ, ফসলহানির শঙ্কা

বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়া, ১৫ জুয়াড়ি আটক

কাজের আশায় রাশিয়ায় গিয়ে নিখোঁজ মাদারগঞ্জের দুই যুবক

‘কৃষক কার্ড’ পেয়েছেন অকৃষক, প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

নেত্রকোণায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে