হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওকে সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ব

ধানের শীষের নির্বাচনি সভায় আক্তারুজ্জামান বাচ্চু

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ছবি: আমার দেশ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ধানের শীষের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

পাঁচবাগ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আশরাফ উদ্দিন ওয়াকিল ঢালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন— জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম আরজু, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আল ফাতাহ খানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘ওলি-আউলিয়ার এই পুণ্যভূমি পাঁচবাগ ইউনিয়ন বিএনপির অন্যতম ঘাঁটি। আমি নির্বাচিত হলে সিন্ডিকেটমুক্ত থাকবে, প্রশাসন দুর্নীতিমুক্ত থাকবে। স্বজনপ্রীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলব।

আমি আপনাদের সন্তান হিসেবে থাকতে চাই, এমপি নির্বাচিত হয়ে জনগণের সেবক হয়ে থাকতে চাই।’

বউ নিতে এসে সংঘর্ষ, ঝগড়া থামাতে গিয়ে নিহত ২

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার

বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ধসে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন

জামালপুরে সেতু দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এখনো নিখোঁজ ২

বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিস্ট আচরণের স্থান নেই: ডেপুটি স্পিকার

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে, ৪ শিশুর লাশ উদ্ধার

ময়মনসিংহে আড়াই হাজার মাঠ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

ভালুকায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩০

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ মুক্তি পেয়েছে : ডেপুটি স্পিকার