হোম > সারা দেশ > ময়মনসিংহ

ডিসি যখন ছাত্রের ভূমিকায়

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসে শিক্ষার্থীদের সাথে একই বেঞ্চে বসে শিক্ষকের দেয়া শ্রেণী পাঠদান পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ভারইল গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাথে জেলা প্রশাসক একই বেঞ্চে বসে শিক্ষকের দেয়া শ্রেণী পাঠদান পর্যবেক্ষণ করেন।

ক্লাস শেষে শিক্ষক এবং শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি পরিদর্শন খাতায় গুরুত্বপূর্ণ অনেক বিষয় লিপিবদ্ধ করেন। এসময় বাচ্চারা জেলা প্রশাসককে ক্লাসে পেয়ে খুবই আনন্দ পেয়েছে।

অভিভাবক স্থানীয় বাসিন্দারা বলেন, জেলা প্রশাসক ও তার কর্মকর্তারা মাঝেমধ্যে বিদ্যালয়ে আসলে নিয়মশৃঙ্খলা ও জবাবদিহি বাড়বে। এমন উদ্যোগ অব্যাহত থাকলে প্রকৃত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে এবং শিক্ষকদের মধ্যে সুষ্ঠ প্রতিযোগিতা বাড়বে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জামাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম ভূইয়া, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হেলাল উদ্দিন আরিফ রাব্বানী প্রমুখ।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে ভারী যানবাহন