হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে হামলা, দুই পুলিশ আহত

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। হামলায় এক এসআইসহ দুইজন আহত হয়েছেন। পুলিশের ওপর হামলার ঘটনায় চার জনকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে পৌর শহরের সওদাগর পাড়া এলাকায়।

বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ পৌর শহরের সওদাগর পাড়া এলাকার সুরুজ আলীর ছেলে লিটন মিয়ার (৪৫) বাড়িতে অভিযান চালিয়ে তাকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে।

পরে লিটন মিয়াকে নিয়ে যাওয়ার সময় তার বাড়ির লোকজন পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশের কাছ থেকে লিটন মিয়াকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলায় এসআই রাসেল, আহাম্মেদ, কনস্টেবল আমিরুল ইসলাম আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশের ওপর হামলা ও মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় পরে অভিযান চালিয়ে ওই এলাকার চার জনকে আটক করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানকারী কাউকে ছাড় দেয়া হবে না।

শেরপুরের ঐতিহ্যবাহী খাবার মহিষ দুধের টক দই

হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ অসম্পূর্ণ, উৎকণ্ঠায় কৃষক

বকশীগঞ্জে দিনের বেলায় বৃদ্ধের অটোভ্যান ছিনতাই

জামালপুর প্রেসক্লাবে ইফতার মাহফিল

পথে পথে ইফতার বিতরণ করলেন এমপি পত্নী

গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জামালপুরে স্ত্রীকে হত্যার পর লাশ পোড়ানোর চেষ্টা, আইনজীবী আটক

গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

শেরপুর-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সেই অসহায় বৃদ্ধ দম্পতির আজীবন দায়িত্ব নিলেন যুবদল নেতা