হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

রোববার দুপুরে উপজেলার নতুন বাজার খেলার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আহমদপুর গ্রামের লিটন খানের ছেলে অনন্ত খান ও ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া গ্রামের আজিজুল হকের ছেলে রাসেল মিয়া।

মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মুক্তাগাছায় মোটরসাইকেলের গ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ করতেন রাসেল। মেরামতের জন্য নিজের মোটরসাইকেলটি তার গ্যারেজে আনেন অনন্ত। এ সময় অনন্তকে পেছনে বসিয়ে মোটরসাইকেলটি ট্রায়ালের জন্য রাস্তায় রেব হন রাসেল।

নতুন বাজার খেলার মাঠ এলাকায় আসতেই বিপরীত থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান অনন্ত। এ সময় রাসেলসহ আরও এক পথচারী আহত হন। পরে গুরুতর অবস্থায় রাসেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তিনিও মারা যান।

ওসি বলেন, অন্ততের লাশটি উদ্ধার করা হয়েছে। ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা