হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাবরের কাছে হেরে জামানত হারালেন ২ নারী প্রার্থী

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে বিএনপিদলীয় প্রার্থী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন দুই নারী প্রার্থী। তারা হলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।

এ আসনে অন্য প্রতিদ্বন্দ্বীরা হলেন জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখলেছুর রহমান। নির্বাচনে লুৎফুজ্জামান বাবর পেয়েছেন এক লাখ ৬১ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার পেয়েছেন প্রায় ৪০ হাজার ভোট। জলি তালুকদার পেয়েছেন তিন হাজার ৩৫৯ ভোট, চম্পা রানী সরকার পেয়েছেন ২৮২ ভোট এবং মোখলেছুর রহমান পেয়েছেন দুই হাজার ভোট।

তিন উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার তিন লাখ ৭৫ হাজার। ভোট পড়েছে দুই লাখ ছয় হাজার।

বাবর বলেন, এ বিজয় জনগণের বিজয়। আমি এর আগে এমপি নির্বাচিত হয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করেছি। আমি এবারও জনগণের পাশে থাকার চেষ্টা করব। ঘুস- দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলব ইনশাল্লাহ।

১৩ বছর পর বাবার পরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন

দখল-দূষণে অস্তিত্বের সংকটে শেরপুরের সাহাতি নদী

নদী থেকে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বসতঘরে গাঁজার বস্তা, বারহাট্টায় ইউপি সদস্যসহ আটক ২

আইনজীবী চেম্বার থেকে অস্ত্র-গুলি ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার

যমুনা সার কারখানায় আওয়ামীপন্থি ১৬০ শ্রমিকের প্রবেশে বাধা

হত্যার পর বাবার মোবাইল থেকে মেয়েকে ফোন

গৌরীপুরে পুকুরে ডুবে একসঙ্গে দুই বোনের মৃত্যু

জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল

ময়মনসিংহে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, আটক ২