হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ১১ আসনের ৮টিতে বিএনপি, জামায়াত জোট ২ স্বতন্ত্র ১

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের নির্বাচনি ফলাফলে স্পষ্ট আধিপত্য দেখিয়েছে বিএনপি। জেলায় ৮টি আসনে জয় পেয়েছেন দলটির মনোনীত প্রার্থীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ২টি আসন। আর একটি আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছেন এক স্বতন্ত্র প্রার্থী।

শুক্রবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বিজয়ীদের হাতে ফলাফল তুলে দেন।

আসনভিত্তিক ফলাফল

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল ১,০৮,২৬৫ ভোট পেয়ে বিএনপির সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে (১,০১,৯২৬) ৬,৩৩৯ ভোটে হারান। ভোটের হার ৫৬.৮৭%।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) জামায়াত জোটের মুহাম্মদুল্লাহ ১,৪৬,২০২ ভোট পেয়ে বিএনপির মোতাহার হোসেন তালুকদারকে পরাজিত করেন। ভোটের হার ৫৬.৮২%।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) বিএনপির এম ইকবাল হোসেন ৭৫,৩২০ ভোট পেয়ে জয়ী। ভোটের হার ৫৮.৬০%।

ময়মনসিংহ-৪ (সদর) বিএনপির আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ১,৭৯,৬৬৮ ভোট পেয়ে জয়ী। ভোটের হার ৫৪.৫০%।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) বিএনপির মোহাম্মদ জাকির হোসেন ১,২৮,৮৯৬ ভোটে জয়ী। ভোটের হার ৬২.১১%।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) জামায়াতের মো. কামরুল হাসান মিলন ৭৭,৩২৫ ভোট পেয়ে বিএনপির প্রার্থীকে পরাজিত করেন। ভোটের হার ৫৭.১১%।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) বিএনপির ডা. মাহাবুবুর রহমান ৯৯,০৪৯ ভোটে জয়ী। ভোটের হার ৫৬.৭৭%।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) বিএনপির লুৎফুল্লাহেল মাজেদ ১,০৮,৬৮৫ ভোটে বড় ব্যবধানে জয়ী। ভোটের হার ৫৫.৮৭%।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) বিএনপির ইয়াসের খান চৌধুরী ৮৫,৭৬১ ভোটে জয়ী। ভোটের হার ৫১.৬৭%।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) বিএনপির মোহাম্মদ আক্তারুজ্জামান ৭৫,৫৮৫ ভোট পেয়ে জয়ী হন।

ময়মনসিংহ-১১ (ভালুকা) বিএনপির ফখর উদ্দিন আহমেদ ১,১১,২৩০ ভোটে জয়ী। ভোটের হার ৫৬.৬৯%।

ময়মনসিংহে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেলেও কয়েকটি আসনে জামায়াত জোট ও স্বতন্ত্র প্রার্থীদের শক্ত অবস্থান নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতাকে বহুমাত্রিক করেছে। বিশেষ করে ময়মনসিংহ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর জয় এবং ময়মনসিংহ-২ ও ৬ আসনে জামায়াত জোটের সাফল্য জেলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান ৩ দালালকে জরিমানা

রেললাইনে জামাতে নামাজ আদায় করে জলাবদ্ধতা নিরসনের দাবি

নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ওলামালীগ নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ

১৩ বছর পর বাবার পরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন

দখল-দূষণে অস্তিত্বের সংকটে শেরপুরের সাহাতি নদী

নদী থেকে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বসতঘরে গাঁজার বস্তা, বারহাট্টায় ইউপি সদস্যসহ আটক ২

আইনজীবী চেম্বার থেকে অস্ত্র-গুলি ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার