হোম > সারা দেশ > ময়মনসিংহ

লুৎফুজ্জামান বাবরের সঙ্গে নির্বাচন করে জামানত হারালেন তিন প্রার্থী

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে বিএনপি, ১১দলীয় জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা অংশ নেন।

এর মধ্যে দুই নারী প্রার্থী কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার ও বিপ্লবী ওর্য়াকার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকার কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় জামানত হারান। জলি তালুকদার কাস্তে প্রতীকে ৩ হাজার ৩৫৯ এবং বিপ্লবী ওর্য়াকার্স পার্টির কোদাল প্রতীকে চম্পা রানী সরকার পেয়েছেন ২৮২ ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখলেসুর রহমান হাতপাখা প্রতীকে ২ হাজার ২৫ ভোট পেয়ে জামানত হারান।

এদিকে, ১ লাখ ৬০হাজার ৮০১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির আলোচিত নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নেত্রকোনা-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। বৈধ ভোট পড়েছে ২লাখ ৬হাজার ৩০৭জন। বাতিল হয়েছে ৬হাজার ১০৬ভোট। শতকরা ভোট পড়েছে ৫৬ দশমিক ৬০ ভাগ। কোনো প্রার্থী কাস্টিং বৈধ ভোটের অন্তত ১২.৫ শতাংশ ভোট পাওয়া পেলে জমানত ফেরত পাবেন। সেই হিসাবে ২৫ হাজার ৭৮৮টি ভোট পাওয়ার প্রয়োজন ছিল।

মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার জানান, নেত্রকোনা-৪-এ এবার বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন হাওরবাসীর নয়নের মণি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। অতীতে তিনি হাওর এলাকার বেশ উন্নয়ন করেছেন। এলাকার অসংখ্য লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তাই ওনার সঙ্গে নির্বাচন করে অনেক দল জামানত হারিয়েছে।

জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক জানান, কোনো প্রার্থী কাস্টিং বোর্ডের ৮ ভাগের ১ ভাগ ভোট পেলে তার জামানত রক্ষা হয়। অন্যথায় তা ফেরত পাবেন না। এ হিসেবে নেত্রকোনা-৪ আসনের জলি তালুকদার ও চম্পা রাণী কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় তারা জামানত ফেরত পাবেন না।

পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান ৩ দালালকে জরিমানা

রেললাইনে জামাতে নামাজ আদায় করে জলাবদ্ধতা নিরসনের দাবি

নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ওলামালীগ নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ

১৩ বছর পর বাবার পরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন

দখল-দূষণে অস্তিত্বের সংকটে শেরপুরের সাহাতি নদী

নদী থেকে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বসতঘরে গাঁজার বস্তা, বারহাট্টায় ইউপি সদস্যসহ আটক ২

আইনজীবী চেম্বার থেকে অস্ত্র-গুলি ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার