হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় আগুন

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)

নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় আগুন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবী সহসম্পাদক। অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাসাটির বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে ভেতরে থাকা লোকজন তা নেভানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন।

ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। একাধিকবার চেষ্টা করেও কল রিসিভ না করায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়টি নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন

জুলাই যোদ্ধা হত্যা, ওলামা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৪ জনের নামে মামলা

৯ মাসেও ফল প্রকাশ হয়নি নজরুল বিশ্ববিদ্যালয়ে

যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক চেয়ারম্যানের কারাগারে মৃত্যু

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার হবে পলাতক আসামিরা

জুলাইযোদ্ধা খুন, অপরাধী যেই হোক—ছাড় নেই: বাবর

টোল আদায়কারীর ঘুষিতে জুলাইযোদ্ধা নিহত, আটক ১

পুলিশের ধাওয়া খেয়ে চেকপোস্টে ভারতীয় মদসহ গ্রেপ্তার যুবক

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সাধারণ সম্পাদক নজরুল

জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না: ডেপুটি স্পিকার