হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাদারগঞ্জে ইউপি সদস্য-আ.লীগ নেতাসহ ৫ জুয়াড়ি আটক

খাদেমুল ইসলাম, মাদারগঞ্জ (জামালপুর)

জুয়াড়ী আটক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইউপি সদস্য আমিনুর ইসলাম ও আওয়ামী লীগের নেতা লিটন মিয়াসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) রাত ২টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকার রফিকুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মিয়া (৪০), উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর ইসলাম (৪৮), একই গ্রামের রসুল মোল্লার ছেলে ও একই গ্রামের মৃত মজুন মন্ডলের ছেলে মেহেদী হাসান (২৫), আনার ফকিরের ছেলে আব্দুর রহিম (৩৫) ও আব্দুল জলিলের ছেলে আনোয়ার হোসেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরগোলাবাড়ী রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ইউপি সদস্যসহ পাঁচজনকে জুয়া খেলার সময় আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে তাদেরকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

বিয়ে করতে গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী আটক

শেরপুরে পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল

পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি অতন্দ্র প্রহরীর ভূমিকায় গ্রামবাসী

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ

এসএসসি পরীক্ষার্থী অপহরণ, গ্রেপ্তার ৬

জনগণের কল্যাণে সাংবাদিকদের কাজ করতে হবে: এমরান সালেহ প্রিন্স