হোম > সারা দেশ > ময়মনসিংহ

পাকুন্দিয়ায় উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে ডিসি

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। মঙ্গলবার বিকেলে তিনি উপজেলার বিভিন্ন এলাকার চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (তথ্য ও অভিযোগ শাখা এবং প্রবাসী কল্যাণ শাখা) মো. মশিউর রহমান খান, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বিল্লাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আবদুল মান্নান প্রমুখ তার সঙ্গে ছিলেন।

উন্নয়নকাজ পরিদর্শন শেষে বিকেলে উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়ার এসিল্যাণ্ড মো. মামুন সরকার জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ডিসি মহোদয় আজ পাকুন্দিয়া উপজেলা পরিদর্শন করেন। এসময় তিনি উপজেলার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন প্রকল্প ও প্রান্তিক পর্যায়ের কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা