হোম > সারা দেশ > ময়মনসিংহ

পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে নিজ বাড়িতে একজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বজলুল হক ওরফে হিরা মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে রাত সোয়া ১১টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

হিরা মিয়া উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বড়রুহী গ্রামের মৃত কাজী আলী হায়দারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হিরা মিয়া বুধবার রাতে তার নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে বাড়ির লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাদকের শেকড় উপড়ে ফেলতে হবে: জিএম সিরাজ

কেন্দুয়ায় ৩০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

বকশীগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

নিখোঁজের ৭ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার

পূর্বধলায় র‌্যাবের অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার

নেত্রকোণায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু

যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ

মদনে বজ্রপাতে যুবকের মৃত্যু