হোম > সারা দেশ > ময়মনসিংহ

জনগণের পাশে থাকবে সেনাবাহিনী- লে. কর্নেল হাসান

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

‘যেখানে অন্যায়-অবিচার, সেখানেই সেনাবাহিনী’ -সেনাবাহিনীর সামাজিক ও মানবিক ভূমিকাকে সামনে আনলেন ময়মনসিংহ সেনানিবাসের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক।

রোববার সকালে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে পরিবহণ শ্রমিকদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পরিবর্তিত পরিস্থিতিতে আজ জনগণের সাথেই কাজ করছে। সঙ্কটে, অবিচারে, অন্যায়ের বিরুদ্ধে সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে রয়েছে। এই বাহিনীকে জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে।’

সেনাবাহিনীর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ও জেলা ট্র্যাফিক বিভাগের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ময়মনসিংহ জেলা মোটরযান মালিক ও শ্রমিক ইউনিয়ন। দিনব্যাপী এ প্রশিক্ষণে ময়মনসিংহ জেলার শতাধিক পেশাদার গাড়িচালক অংশ নেন।

আলোচনায় অংশ নেন মেজর ফরহাদ, বিআরটিএ সহকারী পরিচালক আবু নাঈম, জেলা ট্র্যাফিক ইন্সপেক্টর আবু নাসের মোহাম্মদ জহির প্রমুখ।

এমএস

মেলান্দহে ছাত্রলীগ সভাপতিসহ আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে

বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট নেত্রকোনায়

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে ১১ দলের গণসংযোগ

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু