হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঝিনাইগাতীতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, লজ্জায় মায়ের বিষপান!

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের ঐতিহ্যবাহি গজনী অবকাশ পর্যটন বিনোদন কেন্দ্রে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। আর এ ঘটনায় লোক-লজ্জায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা।

মঙ্গলবার রাতে মুমূর্ষু অবস্থায় তাকে ঝিনাইগাতী হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও এলাকাবাসী জানান, ১৪ ফেব্রুয়ারি ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী শেরপুরের ঝিনাইগাতী উপজেলা গজনী অবকাশ পর্যটন বিনোদন কেন্দ্রে ভালবাসা দিবসে বন্ধু-বান্ধবীর সাথে বেড়াতে গেলে কালিনগর এলাকার এক বখাটে যুবক ইলিয়াস (৩৪) তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

যুবকের প্রভাবশালী পরিবার ঘটনা ধামাচাপা দিতে ভিকটিমের পরিবারের ওপর মামলা না করার চাপ প্রয়োগ করে বলে জানা যায়। ঘটনা জানাজানি হলে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়ের মা লোক- লজ্জায় বিষ পান করেন।

বাড়ির লোকজন উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শেরপুর সদর হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচারর্জ মো. আল আমীন বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তাারের চেষ্টা চলছে।

পূর্বধলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত অর্ধশত

শেরপুরে প্রেমের দ্বন্দ্বে আলামিন হত্যা, আটক ২

নালিতাবাড়ীর শ্রেষ্ঠ বিদ্যালয়ের রাস্তায় কাদা, মাঠে পানি

বাবরের জন্য আড়াই মাস রোজা রেখে হাসপাতালে ভর্তি নারী

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক কৃষক পরিবারকে খাদ্যসহায়তা

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীর হাতে খাদ্য সহায়তা তুলে দিলেন এমপি বাচ্চু

বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

ভালুকায় পিকআপসহ তিন গরু ছিনতাই

মেলান্দহে ক্রেতাদের নজর কেড়েছে ‘জমিদার’