হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোণায় অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ

উপজেলা প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)

নেত্রকোণার কেন্দুয়ায় অবৈধভাবে পেট্রোল মজুদ করে লাইসেন্স ছাড়া অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, ওই দোকানি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৬টি ড্রামে (৩টি পূর্ণ ও ৩টি আংশিক খালি) সংরক্ষিত আনুমানিক ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

এ সময় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা—মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জব্দকৃত পেট্রোল শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী জনসাধারণের মাঝে উন্মুক্তভাবে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফুলবাড়ীয়ায় তীব্র গরমে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

৯ বছর ধরে বন্ধ শিক্ষা কার্যক্রম, তবুও মিলছে বেতন-ভাতা

ভালুকায় অল্প বেতনে খাটছে শিশু শ্রমিক

লেখাপড়ার ফাঁকে ভ্রাম্যমাণ পোশাকের দোকান

হাওরে মাছ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে: সালাউদ্দিন টুকু

বিচারক দম্পতির বাসায় চুরি, সাবেক স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

নীলফামারীতে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

আমরা বিশ্বাস করি, জনগণের দেওয়া গণভোটের রায় সরকার বাস্তবায়ন করবে