জামালপুরের দাঁতভাঙ্গা সীমান্ত এলাকায় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় দুটি গরু ও ৭২৩ পিস কসমেটিক পণ্য উদ্ধার হয়েছে।
বুধবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর বিজিবির সদর দপ্তর।
জানা গেছে, মঙ্গলবার রাতে বিজিবির ৩৫ ব্যাটলিয়ান নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের কাউনিয়ারচর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৭২৩ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
অপরিদকে সাহেবের আলগা বিওপির বিজিবির অভিযানে ভারতীয় দুটি গরু উদ্ধার করা হয়।
উদ্ধারের পর কসমেটিকস পণ্য ও গরু দুুটি রৌমারী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অবৈধভাবে মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবি সতর্ক রয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
এমই